//

ছাতকে নাশকতার আংশকায় দুই জামায়াত নেতা গ্রেপ্তার

3 mins read

ছাতকে নাশকতার আশংকায় সন্ত্রাস দমন আইনে উপজেলা জামায়াতের আমির আকবর আলী ও গোবিন্দগঞ্জ -সৈদেরগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি জুনেদ আহমদকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় উপজেলার ধারণ বাজার থেকে আকবর আলীকে এবং গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে জুনেদ আহমদকে গ্রেফতার করা হয়।

আকবর আলী উত্তর খুরমা ইউনিয়নের শেওতেরপাড়া গ্রামের বাসিন্দা মদরিছ আলীর ছেলে ও জুনেদ আহমদ গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের দশঘর গ্রামের জামশেদ আলীর ছেলে।

ছাতক সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রঞ্জন চন্দ্র ভৌমিক তাদেরকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version