/////

ছাদের উপর গাঁজা চাষ করে পুলিশের রাজু গ্রেফতার

4 mins read

তিন দিনের মাথায় সিলেটের গোয়াইনঘাটে আরেকজন গাঁজা চাষীকে গ্রেফতার করেছে থানাপুলিশ।

শনিবার (৬ মে) মো. রাজু আহমদ  (২৯) নামের ওই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তিনি তার মোদি দোকানের ছাদের উপর গাঁজার চাষ করতেন। রাজু গোয়াইনঘাট উপজেলার পূর্ণানগর গ্রামের আব্দুল খালিকের ছেলে।

সিলেট  জেলা পুলিশের সহকারি মিডিয়া ফোকাল পয়েন্ট অফিসার শ্যামল বনিক জানান, শনিবার রাতে গোয়াইনঘাট থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে রাজুকে গ্রেফতার করে। পরে বাড়ির পার্শ্ববর্তী তার মুদি দোকানের ছাদে সবজি বাগানের মাঝে লাগানো ৪টি গাজার গাছ জব্দ করে পুলিশ। মামলা দায়েরপূর্বক পরে রাজুকে আদালতে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version