

মুক্তি যুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেছেন, জিয়া,এরশাদ ও খালেদা ২৯ বছর ক্ষমতায় ছিল আর আওয়ামী লীগ মোট ২২ বছর দেশ পরিচালনা করেছে। তুলনা করলেই স্পষ্ট হবে কার আমলে দেশে বেশি উন্নয়ন হয়েছে। তিনি বলেন, দেশ বিরোধী সকল অপশক্তি, জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদকে রুখে দিতে হবে। গতকাল শুক্রবার সিলেটের জকিগঞ্জে মোস্তাক আহমদ চৌধুরী কমিউনিটি ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কাওছার আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার, রুপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আহমদ আল কবির,উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান এলিম চৌধুরী, তসনিমা খানম। জকিগঞ্জের বারহাল ইউনিয়নে কচুয়া গ্রামে প্রবাসী কাওছার আহমদ চৌধুরী ক্লিনিক প্রতিষ্ঠা করায় অতিথি বৃন্দ প্রশংসা করেন।


