

২৯ ডিসেম্বর হতে যাচ্ছে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদের নির্বাচন। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে প্রার্থীরা উৎসাহ উদ্দীপনা নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।

ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩জন। তারা হলেন- উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মাসুক আহমদ, সাবেক ইউপি সদস্য মোস্তফা মিয়া ও সাবেক চেয়ারম্যান মরহুম ফয়াজ আলীর ছেলে আব্দুল আলিম সেলু। এছাড়া ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪৬জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৩ ডিসেম্বর, ১০প্রত্যাহার ও ১১ ডিসেম্বর প্রতিক বরাদ্দ হবে। উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


