///

জেলা পরিষদ নির্বাচন : কে হাসবেন শেষ হাসি মুহিব, নুরুল নাকি শাহজাহান ?

13 mins read

কাল সোমবার (১৭ অক্টোবর) সিলেট জেলা পরিষদের নির্বাচন। প্রচারণা ও ভোট সংগ্রহে সর্বশেষ চেষ্টা চালিয়েছেন এই ওয়ার্ডের প্রর্থীরা। পরিবর্তনের গুঞ্জণ তেমন বেশি শুনা যাচ্ছে না। সিলেট জেলা পরিষদের নয়নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী হিসাবে বর্তমান সদস্য মুহিবুর হক মুহিব (তালাচাবি) তার সাথে মাঠে রয়েছেন নবাগত প্রার্থী মো. নুরুল আমীন (অটোরিক্সা) এবং মো. শাহাজাহান (টিউবওয়েল) মার্কা নিয়ে।

ওয়ার্ডের ভোটারদের সাথে আলাপকালে নাম প্রকাশ না করার শর্তে একাধিক ভোটার জানান, কর্মদক্ষতায় বর্তমান সদস্য মো. মুহিবুল হক মুহিব কে শেষ মুহুত্বে ভোটারা বেঁচে নিতে পারে। কারণ তিনি ইতোপূর্বে জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসাবে সুনামের সহিত দায়িত্বপালন সহ উপজেলাবাসীর খেদমত করেছেন। এছাড়া গত নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে জেলা পরিষদের নয় নম্বর ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন মূলক কাজ করেছেন। জনপ্রতিনিধি হিসাবে তার একটা ভাল ইমেজ তৈরী হয়েছে। এছাড়া ব্যক্তি হিসাবে মুহিবুল হক মুহিব-এর এই ওয়ার্ডে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তিনি পুনরায় নির্বাচিত হলে ওয়ার্ডের আরও উন্নয়ন কর্মকান্ড বৃদ্ধি পাবে। এছাড়ও একজন রাজনৈতিক কর্মী হিসাবে তার রয়েছে বিচক্ষণ চিন্তা চেতনা সেক্ষেত্রে নয়নম্বর ওয়ার্ডে হয়ত শেষ হাসিটাই তিনি হাসতে পারেন বলে ধারনা করা যাচ্ছে।

তারা আরও বলেন, অপর দুই প্রার্থী নুরুল আমীন ও শাহাজাহান ইতোপূর্বে কোন ইউনিয়ন পরিষদ কিংবা অন্য কোন নির্বাচনে সদস্য হিসাবে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে কাজ করার অভিজ্ঞতা নেই। তার পরও ব্যক্তি ও পারিবারিক ইমেজের দিক হতে অপর দুই প্রার্থীরা প্রচার প্রচারণায় মাঠে সরব রয়েছেন। তবে প্রচার প্রচারনায় তিন প্রার্থীই সমান তালেই এগিয়ে রয়েছেন। এজন্য ভোটার, পর্যবেক্ষক ও সুশিল সমাজের গুরুত্বপূর্ন ব্যক্তিরা মনে করছে সুষ্ট সুন্দর ভাবে নির্বাচন হবে। কিন্তু জেলা পরিষদ নির্বাচনের ভোটারা অনেক গভীর জলের মাছ। কারণ তারা সাধারণ কোন ভোটার নয়। তাই ভোটের মাধ্যমে ভোটারা তাদের উন্নয়নের সহযাত্রী হিসাবে নির্ধারণ করবে।

উল্লেখ্য সিলেট জেলা পরিষদের নয় নম্বর ওয়ার্ডের জৈন্তাপুর উপজেলা পরিষদ, নিজপাট, জৈন্তাপুর, দরবস্ত, চারিকাটা, ফতেপুর, চিকনাগুল, বড়চতুল, লক্ষীপ্রসাদ পশ্চিম, খাদিমপাড়া ও সিলেট সদর ইউনিয়ন নিয়ে ওয়ার্ড গঠিত।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version