
জৈন্তাপুর-কে ভূমিহীন-গৃহহীন মুক্তকরণ ঘোষনা ও আশ্রয়ন প্রকল্পের ঘর হস্থান্তর ৷
জৈন্তাপুর উপজেলা-কে ভূমিহীন-গৃহহীন (ক-শ্রেনী)’র মুক্তকরণ ঘোষনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে ভূমিহীন-গৃহহীন পরিবারের মধ্যে চারিকাটা ইউনিয়নের বনপাড়া গ্রামে ৪র্থ ধাপে আশ্রয়ন প্রকল্পের ঘর উদ্বোধন ও ৩২জন উপকারভোগীর মধ্যে দলিল হস্থান্তর করা হয়েছে।

বুধবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের অন্যান্য উপজেলার মত জৈন্তাপুর উপজেলায় শেষ ধাপে আশ্রয়ন প্রকল্পের ঘর উদ্বোধন করা হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক ভাবে আশ্রয়ন প্রকল্পের ঘর উদ্বোধন করেন। আশ্রয়ন প্রকল্পের ঘর উদ্বোধন পরবর্তী জৈন্তাপুর উপজেলায় শেষ ধাপে উপকারেভাগীদের মধ্যে দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।

উপজেলা পরিষদে আয়োজিত অনুষ্ঠান এবং চারিকাটা ইউপি’তে ঘরের চাবি হস্থান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম, সহকারী কমিশনার (এসিল্যান্ড) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক, জৈন্তিয়া সতের পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মৌলা চৌধুরী, চারিকাটা ইউনিয়ন পরিষদ চেযারম্যান সুলতান করিম, চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী,

জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার একে আজাদ ভূইয়া, সাইট্রাস গবেষনা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খায়রুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. জুলহাস মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল জলিল, জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, ব্যবসায়ী আমিন আহমদ।


