/////

জৈন্তাপুর মডেল থানা পুলিশের চোরাচালান বিরুধী অভিযানে ৪০ বস্তা চিনি, ডিআই পিকআপ সহ আটক ১

6 mins read

জৈন্তাপুর মডেল থানা পুলিশের চোরাচালান বিরুধী অভিযানে ৪০ বস্তা চিনি, ডিআই পিকআপ সহ আটক ১

বৃহস্পতিবার (১৫ জুন) ভোর সাড়ে ৫টায় জৈন্তাপুর ষ্টেশন বাজার সংলগ্ন যাত্রী ছাউনির সম্মুখ হতে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. হাফিজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফৌসসহ চোরাচালান বিরুদী অভিযানের অংশ হিসাবে অভিযান পরিচালনা করে অবৈধ পথে ভারত হতে নিয়ে আসা ৪০ বস্তা চিনি আটক করা হয়৷ এসময় চিনি বহনকারী ডিআই পিকআপ সহ একজনকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি উপজেলার ফতেপুর ইউনিয়নের হেমু দত্তপাড়া গ্রামের মৃত হারিছ মিয়ার ছেলে আসকর আলী (৩২) ।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল বলেন, চোরাচালান বিরুধী অভিযানের অংশ হিসাবে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় ৪০ বস্তা চিনি সহ ১জনকে আটক করা হয়েছে । তার বিরুধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে ।  ১৪ জুন বুধবার ৩০ বন্তা চিনি সহ একজনকে আটক করা হয়েছে।  আমাদের এই অভিযান অব্যহত থাকবে। তিনি পুলিশেকে তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version