////

জৈন্তাপুর মডেল থানার অভিযানে ৬টি ভারতীয় মহিষ আটক

4 mins read

সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে মঙ্গলবার (২০ জুন) সকাল সাড়ে ৫ টার সময় উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. সাহিদ মিয়া সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিত্বে চোরাচালান অভিযান পরিচালনা করেন । অভিযান পরিচালনা করে জৈন্তাপুর ইউনিয়নের চারনম্বর বাংলাবাজার এলাকার সিলেট তামাবিল মহাসড়কের উপর আপন এন্টারপ্রাইজের সম্মুখ হতে ৬টি ভারতীয় মহিষ আটক করা হয়৷ এসময় ভারতীয় চোরাচালনে জড়িত ৩ সদস্য পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মহিষ ছেড়ে পালিয়ে যায় ।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল বলেন, নিয়মিত চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসাবে পুলিশের অভিযানে ৬টি ভারতীয় মহিষ আটক করা হয় ৷ পলাতক আসামীদের বিরোদ্ধে মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version