

সিলেটের জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন ওমর ফারুক।
শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় তিনি জৈন্তাপুর মডেল থানায় যোগদান করেন। ওসি ওমর ফারুক সদ্য সাবেক জৈন্তাপুর মডেল থানার ওসি গোলাম দস্তগীর আহমদের স্থলাভিষিক্ত হলেন। এর আগে তিনি গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ তদন্ত ও জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।
গত ২৬ জানুয়ারি সিলেট জেলার এসপি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের স্বাক্ষরিত অফিস আদেশে গোয়াইনঘাট থানা হতে জৈন্তাপুর থানায় বদলী করা হয়।


