////

জৈন্তাপুরে ইছাবা নদীর পাড় হতে বৃদ্ধার লাশ উদ্ধার

6 mins read

সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের সরুখেল গ্রামে নদীর পাড় হতে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানান, ১১ নভেম্বর সোমবার সকাল ইছাবা নদীর ধারে ঘাস কাটতে যায় কতিপয় যুবকরা। তারা গাছে সাথে বাঁধা বৃদ্ধের লাশ দেখে চিৎকার শুর করলে আশপাশের জনতা এগিয়ে এসে পুলিশ কে খবর দেয়।

লাশটি উপজেলার চারিকাটা ইউনিয়নের নয়াখেল গ্রামের সাজিদ মিয়া (৭০) বলে চিহ্নিত করেন স্থানীয় জনতা। ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশের টিম উপস্থিত হয়ে লাশের সুরতহাল তৈরি করেন।

এলাকাবাসী জানান, সজিদ মিয়া ৫ সন্তানের জনক। তিনি পেশায় একজন চানাচুর বিক্রেতা। তিনি চতুল বাজারে সিএনজি স্টেশনে চানাচুর বিক্রি করে সংসার চালাতেন। গতকাল সন্ধ্যায় হরাতৈল জলছার বাজারে যান। আজ তার লাশ গাছের সাথে গলায় গামছা প্যাচানো অবস্থায় পাওয়া যায়। এলাকাবাসী দাবী করেন সজিদ মিয়াকে পরিকল্পিত ভাবে হত্যা করে নদীর ধারে ফেলে যায়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, লাশের সুরতহাত তৈরি করা হচ্ছে এবং অধিকতর তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version