//////

জৈন্তাপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ৬৮.৩১%

6 mins read
সিলেটের জৈন্তাপুর উপজেলায় ২০২৫ সনের এসএসসি ও সমমান পরীক্ষা মোট পাশের হার ৬৮.৩১%। উপজেলার ২৫টি প্রতিষ্ঠান হতে ১৯৮৮ জন শিক্ষার্থী অংশ নিয়ে ২৩টি জিপিএ-৫ সহ মোট পাশ করেছেন ১৩৫৮ জন।
তার মধ্যে সিলেট শিক্ষা বোর্ডের অধিনে মাধ্যমিক পর্যায়ে ১৬টি প্রতিষ্ঠান হতে ১৫০৯ জন অংশ নিয়ে ১০টি জিপিএ-৫ সহ ১০০০জন শিক্ষার্থী পাশ করেছে। পাশের হার ৬৬.২৬%। জিপিএ ৫ পেয়েছে জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয় ৮টি, জাফলং ভ্যালি বডিং স্কুল এন্ড কলেজ ১টি, হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ১টি।
কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে এসএসসি ভোকেশনাল পরিক্ষায় ৫টি প্রতিষ্ঠান হতে ২৯৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১১টি জিপিএ-৫ সহ ২০২ জন শিক্ষার্থী পাশ করেছেন। পাশের হার ৬৮.৭১%। কারিগরি বিভাগে জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজ ভোকেশনাল শাখা ১টি, ব্রিগেডিয়ার মজুমদার উচ্চ বিদ্যালয় ভোকেশনাল শাখায় ২টি, সারীঘাট উচ্চ বিদ্যালয় ভোকেশনাল শাখায় ৭টি ও রমজান রূপজান বাগেরখাল একাডেমি ১টি।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরিক্ষায় ৪টি প্রতিষ্ঠান হতে ১৮৫ জন অংশ নিয়ে ২টি জিপিএ-৫ সহ ১৫৬ জন শিক্ষার্থী পাশ করেছেন। পাশের হার ৮৩.৫২%। এর মধ্যে জৈন্তা ডি.এস আলীম মাদ্রাসা ২টি জিপিএ ৫ পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version