

সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের মিলনায়তনে ১৮ মে সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের সভাপতিত্বে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্টিত হয়৷
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ ৷ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, ইউপি চেয়ারম্যান ইন্তাজ আলী, ফখরুল ইসলাম, বাহারুল আলম বাহার, সুলতান করিম, রফিক আহমদ, সমাজসেবী আতাউর রহমান বাবুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, এস আই সিরাজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সালাহউদ্দিন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম সহ উপজেলা বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দরা উপস্থিত ছিলেন ৷
সভায় জৈস্তাপুরের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়৷ বন্যা উত্তরনে ক্ষয়ক্ষতি নির্ধারণের জন্য ক্ষতিগ্রস্থদের তালিকা একং ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণ করতে উপজেলা কৃষি কর্মকর্তা এবং মৎস্য কর্মকর্তাদের বলা হয়, বন্যা পরবর্তি বিভিন্ন রোগ জীবানু ছড়িয়ে পড়তে পারে সেজন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সকল কমিউনিটি ক্লিনিক সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রয়োজনী সংখ্যাক চিকিৎসক ও জরুরী ঔষধের ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেওয়া হয় ৷
ইউপি চেয়ানম্যানদের বন্যাত্রদের সুষ্ট ভাবে সরকারের তরফ হতে বরাদ্ধকৃত ত্রান সটিক ভাবে বন্টনের ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয় ৷


