///////

জৈন্তাপুরে নদী হতে ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ

8 mins read
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর উপজেলায় কাটাগাং নদী হতে ১যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত সামসুদ্দিন গতকাল শুক্রবার সন্ধ্যা হতে নিখোঁজ হন। শনিবার (৩রা মে) সকাল ৯টায় হর্ণী নয়াগ্রাম কাটাগাং নদীতে তার মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ উসমান গনীর নেতৃত্ব পুলিশের ১টি টিম ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত যুবকের নাম সামছুদ্দিন (৩২)। সে নিজপাট হর্ণি নয়াগ্রামের আব্দুস শাক্কুরের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে পুলিশকে জানানো হয়, সামছুদ্দিনের মৃগি রোগ আক্রান্ত ছিল। শুক্রবার বিকেলে কাটাগাং নদী পার হয়ে তার চাচার বাড়ীতে গিয়েছিল। আসরের ওয়াক্তে সে মৃগি রোগে আক্রান্ত হয়। সন্ধ্যার আগে সে সুস্থ হয়ে বাড়ীর দিকে রওয়ানা দিলে পথিমধ্যে নিখোঁজ হয়। পুলিশ আরও জানায় তার শরীলে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী করে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মৃগি রোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে। শনিবার দুপুরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version