

সিলেটের জৈন্তাপুরে অতি বৃষ্টির কারনে উপজেলার সারীঘাটে ঢুপি গ্রামে পাহাড় ধসের ঘটনা ঘটে ৷ পাহাড় ধসের ঘটনায় তিনটি পরিবার দীর্ঘ ৬ মাস যাবত বসত ঘরে পরিবার পরিজন নিয়ে বসবাস করতে পারছে না ৷ অন্যার বাড়ীতে আশ্রয় নিয়ে মানবেতর অবস্থায় বসবাস করছে ৷
সরেজমিনে গিয়ে দেখাযায়, সারীঘাট ঢুপি গ্রামে বসবাস করছে ৩০/৩৫টি কুমার পরিবার ৷ গত বন্যার সময়ে অতি বৃষ্টির মনু চন্দ্র পাল (৩৫), বিশ্ব চন্দ্র পাল (৪০) বিশু চন্দ্র পাল (২৮) ঘরবাড়ী রেখে পরিবার পরিজন শিশু বাচ্চা অন্যের বাড়ীতে মানবেতর জীবন যাপন করছেন৷ এছাড়া ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছেন পুলক চন্দ্র পাল (৩০) পরিবার সহ কয়েকটি পরিবার ৷

এবিষয়ে জানতে মনু চন্দ্র পাল বলেন, আমরা নৃত্বাতিক জন গোষ্টির সম্প্রদায়ের লোক ৷ মাটির তৈজষ পত্র তৈরি করে বিক্রয় করে জীবন যাপন নির্বাহ করে আসছি ৷ অতি বৃষ্টির কারনে আমাদের বসত বাড়ীর নিকটবর্তী পাহাড় ধসে বসত ঘরের উপরে এসে পড়ে ৷ কিন্তু টাকা পয়সার অভাবে এবং প্রশাসনিক কারনে পাহাড় ধসের মাটি সরানো যাচ্ছে না ৷ আমরা উপজেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও কোন প্রতিকার না পেয়ে অন্যের বাড়ীতে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছি ৷
এলাকাবাসী আব্দুর রহিম সহ অনেকেই জানান, বন্যা ও অতি বৃষ্টির কারনে পাহাড় ধসে মাটি এসে বিপদজনক অবস্থায় রয়েছে ৷ মাটি গুলো সরানোর জন্য আমরা সরকারি অনুমতি পাচ্ছে না বা সরকারের পক্ষ হতে সরানোর নির্দেশ দেওয়া হচ্ছে না ৷

এবিষয়ে উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ বলেন, বিষয়টি আমি শুনেছি, সরেজমিনে গিয়ে দেখেছি ৷ বিষয়টি জনস্বার্থ বিবেচনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য বলা হয়েছে ৷


