//////

জৈন্তাপুরে পুলিশের অভিযানে ৩০ বোতল বিদেশি মদ উদ্ধার

4 mins read
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি : জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ৩০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। তবে উক্ত ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৪শে জানুয়ারি) সন্ধায় সোয়া ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেল উত্তর গ্রামে জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক শংকর চন্দ্র দেবের নেতৃত্বে অভিযান পরিচালনা করে গ্রামীন ফোনের টাওয়ার সংলগ্ন পাকা রাস্তা থেকে কার্টুন ভর্তি ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, পুলিশ বাদী হয়ে একজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version