///

জৈন্তাপুরে পৃথক পৃথক অভিযানে ফেন্সিড্রিল ও গাজা উদ্ধার, আটক ১জন

10 mins read

সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৩শত ৭৮ বোতল ফেন্সিড্রিল সহ নাম্বার বিহিন সিএনজি অটোরিক্সা অপর একটি অভিযান ২ কেজি গাজা সহ ১জনকে আটক করে পুলিশ ৷

পুলিশ সূত্রে জানায়, শনিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৯টায় সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজের সম্মুখে চেক পোষ্ট বসিয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগির আহমদের নেতুত্ব উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) মুহিবুল অভিযান পরিচালনা করেন ৷ এসময় জৈন্তাপুর সীমান্ত পথে দিয়ে ভারত হতে নিয়ে আসা সিলেট গামী নাম্বার বিহীন টোকেন পরিচালিত একটি সিএনজি (অটোরিক্সা) সিগন্যাল দেওয়ার প্রক্বালে চতুর মাদক ব্যবসায়ী ও সিএনজি চালক পুলিশের চেক পোষ্ট দেখে সিলেট তামাবিল মহাসড়কের উপর সিএনজি (অটোরিক্সা) সহ ফেন্সিড্রিলের চালান ফেলে পালিয়ে যায় ৷

পুলিশ এগিয়ে এসে সিএনজি (অটোরিক্সা) ফেন্সিড্রিল ভর্তি দুটি বস্তা উদ্ধার করে এবং মাদক বহনকারী নাম্বার বিহীন সিএনজি (অটোরিক্সা) জব্দ করে থানায় নিয়ে যায়৷

অপরদিকে গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলা গোয়াবাড়ী গ্রামে উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) মুহিবুল অভিযান পরিচালনা করে ২ কেজি গাজা সহ ১জনকে আটক করে ৷
আটক গাজা ব্যবসায়ী হল উপজেলার গোয়াবাড়ী গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে জয়দুল হোসেন রিমাল (২০)৷

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগির আহমেদ বলেন, জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন স্যারের নির্দেশনায় চোরাচালান রোধ এবং মাদক নির্মূলে অভিযান পরিচালনা করে ৩শত ৭৮ বোতল ফেন্সিড্রিল এবং পৃথক আরকটি অভিযানে ২কেজি গাজা সহ ১জনকে আটক করা হয় ৷ এছাড়া শনিবার দুপুরে আরেকটি অভিযান করে ৬লক্ষ ৫০ হাজার টাকা মুল্যের ভারতীয় চোতনানাশক ইনজেকশন সহ ২জন চোরাকারবারীকে আটক করা হয় ৷ তাদেরকে রবিবার (১৬ অক্টোবর) মামলায় আটক দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে ৷

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version