//////

জৈন্তাপুরে প্রশাসনের অভিযানে দেড় লক্ষ টাকা জরিমানা আদায়

7 mins read

জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও টাস্কফোর্সের অভিযানে দুইটি বালু মহালে অভিযান চালানো হয়। অবৈধ ভাবে টিলা কেটে রাস্তা তৈরি ও বালু উত্তোলনের দায়ে দুইটি এলাকায় অভিযান চালানো হয়েছে।

রবিবার (১লা ডিসেম্বর) বিকাল ৩ টায় উপজেলার আসামপাড়া গ্রামে অভিযানে আসেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিজ ফারজানা আক্তার লাবনী। সম্প্রতি সময়ে এই এলাকায় অবৈধ ভাবে টিলা কেটে রাস্তা তৈরি করে বালু উত্তোলনের প্রমাণ পায় টাস্কফোর্স। অপরদিকে উপজেলার বড়গাং এলাকায় পৃথক অভিযান চালায় প্রশাসনের নেতৃত্বে টাস্কফোর্স। নদীর পাড় কেটে বালুর সাইট তৈরী করার দায়ে ১জনকে আটক করা হয়। অভিযানে প্রশাসনের সাথে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও সেনাবাহিনীর টিম অভিযানে অংশগ্রহণ করে।

সহকারী কমিশনার (ভুমি) মিজ ফারজানা আক্তার লাবনী বলেন, পৃথক দুইটি অভিযানে আসামপাড়া হতে ২জন ও বড়গাং হতে ১জনকে আটক করা হয়। পরে বালু মহাল ও নদী সুরক্ষা আইনে আসামপাড়ার ২জনকে ৫০ হাজার ও বড়গাংয়ে আটক ১জনকে ১লক্ষ টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে দুটি মামলায় মোট দেড় লক্ষ টাকা জরিমানা আদায় ও পরিবর্র্তীতে এহেন অপরাধ না করার শর্তে তাদের ছেড়ে দেয়া হয়। তিনি আরো বলেন, প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version