

জৈন্তাপুর উপজেলায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুবদের ফটোগ্রাফীর উপর দক্ষতা বৃদ্ধি মূলক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়৷
সোমবার (১ নভেম্বর) দুপুর ১২টায় জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ সরকার এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) অর্থায়নে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুবদের ফটোগ্রাফীর উপর দক্ষতা বৃদ্ধি মূলক প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ ৷ বিশেষ অতিথি হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম, সহকারি কমিশনার (এসিল্যান্ড) রিপামনি দেবী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, উপজেলা ডেভেলাপম্যান্ট ফ্যসিলেটর আজিজুর রহমান, প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন প্রথম আলোর সিলেট বিভাগীয় আলোকচিত্রী আনিস মাহমুদ, ফোকাস বাংলা সিলেটের চিত্রশিল্পী এইচ এম শহিদুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রেজওয়ান করিম সাব্বির সহ উপজেলা হতে প্রশিক্ষনে অংশ গ্রহণ করা প্রশিক্ষনার্থীবৃন্দরা উপস্থিত ছিলেন ৷


