
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জৈন্তাপুর উপজেলা বিএনপির ও তার সহযোগী অঙ্গ সংগঠন আয়োজনে ১৯ নভেম্বর বুধবার বিকাল ৪টায় জৈন্তাপুর ইরাদেবীবাড়ীতে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ফতেপুর ইউপির চেয়ারম্যান মো. আব্দুর রশিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল হাফিজ পরিচালনায় মতবিনিময় ও আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ) আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফুল হক চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্য আরিফুল হক চৌধুরী বলেন, দেশের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি সব সময় অঙ্গীকারবদ্ধ। ২৩২-সিলেট-৪ আসনের মানুষের দীর্ঘ দিনের অবহেলা ও বঞ্চনা দূর করতে আমি জনসাধারণের পাশে থাকতে চাই। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে নির্বাচনমুখী প্রস্তুতি জোরদারের আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা বিএনপি নেতা নাজিম লস্কর। বিশেষ অতিথির বক্তব্যে নেতৃবৃন্দরা বলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধার, জনদুর্ভোগ লাঘব, এলাকার উন্নয়ন এবং তৃণমূল সংগঠন শক্তিশালী করতে সবাইকে ঐক্য বদ্ধভাবে কাজ করার আহবান জানান।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ, আলতাফ হোসেন সুমন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মতিন, সাবেক সাধারণ সম্পাদক মুহিবুল হক মুহিব, জেলা তাঁতীদলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবুল হাশিম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর হোসেন, আব্দুস শুকুর, সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক বাহারুল আলম বাহার, সদস্য সচিব সোহেল আহমদ, যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ, সাব্বির আহমদ, আব্দুর রব দুলাল, সদস্য নাজিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজাহান, সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস, মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক হারুনুর রশিদ সরকার, সদস্য সচিব রফিকুল ইসলাম সেনাজ, সাংগঠনিক সম্পাদক মামুন আহমদ, শ্রমিক দলের সদস্য সচিব আল মামুন, জাসাসের সভাপতি তারেক আহমদ, সদস্য সচিব নাসির উদ্দিন, মৎস্যজিবি দলের আহ্বায়ক সঙ্কর দাস, সদস্য সচিব নাসির উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বদরুল আলম শাওন, সদস্য সচিব এম শাহীন আলম সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন আহমদ সহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মুক্তিযোদ্ধা দল, মৎস্যজীবী দল ও জাসাসের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।


