////

জৈন্তাপুরে মোক্তার হোসেন নামে যুবক খুন, লাশ উদ্ধার করেছে পুলিশ

10 mins read

সিলেটের জৈন্তাপুরে মোক্তার হোসেন নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ৷ ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে ৷

এলাকাবাসী সূত্রে জানাযায়, রবিবার (৪ডিসেম্বর) ভোর ৬টায় সিলেট তামাবিল মহাসড়কের সংযোগ সড়ক তেলিজুরী রাস্তার সন্নিকটে একটি রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখতে পায় স্থানীয় পথচারির৷ বিষয়টি তাৎক্ষনিক ভাবে ইউপি চেয়ারম্যানকে জানানো হয় ৷ খবর পেয়ে দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার জৈন্তাপুর মডেল থানা পুলিশকে খবর দেন ৷ জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ একদল পুলিশ নিয়ে তেলীজুরী রাস্তার পাশ্ব হতে নিহতে রক্তাক্ত লাশ উদ্ধার করেন ৷
নিহত ব্যক্তি দরবস্ত ইউনিয়নের তেলিজুরী গ্রামের রহমত উল্লার ছেলে মোক্তার হোসেন (৩৮)৷

এলাকাবাসীর ধারনা মোক্তার হোসেনের পূর্ব শত্রুতা রয়েছে ৷ ইতোপূর্বে ২০১৬ সালে মোক্তার একটি শিশুর পিট কেটে ফেলেছিল ৷ সে সময় থাকে এলাকাবাসী মোক্তারকে ধরে পুলিশে দেয় ৷ অন্যান্য ব্যক্তির সাথেও মোক্তারের বিরুধ রয়েছে ৷ এসমুস্ত বিরুদের কারনে হয়ত থাকে খুন করে রাস্তার পাশে লাশ ফেলে রাখা হয়েছে ৷

দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার বলেন, দেশে আইনের শাসন ব্যবস্থা রয়েছে ৷ মোক্তার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে ৷ সেজন্য থাকে মেরে ফেলা উচিত হয়নি ৷ যে বা যাহারা এই হত্যা কান্ড ঘটিয়েছে পুলিশ সুষ্ট তদন্তের মাধ্যমে সটিক অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার দাবী জানাচ্ছি ৷

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদে বলেন, সংবাদ পেয়ে নিজে উপস্থিত থেকে লাশ উদ্ধার করি ৷ লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে ৷ আমরা ঘটনার রহস্য উদঘাটনের চেষ্ট করছি ৷ তবে লাশ উদ্ধার করে অধিকত্বর তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজে প্রেরণ করা হয় ৷

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version