
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর উপজেলায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯ সিপিএসসি, সিলেট এর অভিযানে ৩৯৪ বোতল ভারতীয় মদ সহ ১জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত ইমন আহমেদ (২১)। সে জৈন্তাপুর উপজেলার মোকামবাড়ী আলুবাগান এলাকার আব্দুর রহমানের পুত্র।
র্যাব-৯ সিপিএসসি, সিলেট সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শনিবার (১৯ শে এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল জৈন্তাপুর উপজেলায় অভিযান পরিচালনা করে।
দুপুর ২:৩৫ টায় জৈন্তাপুর বাজার এলাকায় মাদক বিরোধী অভিযানে ইমন আহমেদকে ৩৯৪ বোতল ভারতীয় মদ সহ গ্রেফতার করা হয়।
পরবর্তীতে শনিবার সন্ধ্যায় আটক হওয়া আসামি ও জব্দকৃত মদ সহ জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন উক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। আটক আসামিকে রবিবার আদালতে প্রেরণ করা হবে বলে তিনি নিশ্চিত করেন।


