///

জৈন্তাপুরে সড়ক দূঘটনায় নিহত দুই স্কুল ছাত্রের দাফন সস্পন্ন

12 mins read

জৈন্তাপুরে মোটর সাইকেল দূঘটনায় নিহত দুই স্কুল ছাত্রের দাফন সম্পন্ন হয়েছে।

গতকাল ১৯ নভেম্বর শনিবার দুপুর ২টায় জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ৯ম শ্রেনীর ছাত্র মরহুম সাকরান হাসান ও শাহীন আহমদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাযায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এবং নিহত ছাত্র দ্বয়ের সহপাটিগণ সহ বিপুল সংখ্যাক মুসল্লিরা অংশ গ্রহন করেন। জানাযা শেষে তাদেরকে সামাজিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়৷

জানাজার নামাজের পূর্ব স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, গোয়াইনঘাট সরকারী কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক। পরিবারের পক্ষ সবার নিকট দোয়া কামনা করেন নিহত সাকরান হাসানের পিতা তামাবিল চুনা পাথর, পাথর ও কয়লা আমদানীকারুক গ্রুপের অর্থ সম্পাদক ব্যবসায়ী আব্দুল আহাদ।
এতে মরহুম ছাত্র দ্বয়ের জানাজার নামাজে আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও তামাবিল চুনা পাথর, পাথর ও কয়লা আমদানীকারুক গ্রুপের সভাপতি এম লিয়াকত আলী, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম , জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ফখরুল ইসলাম, পূর্ব জাফলং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান (লেবু) ও হামিদুল হক ভূইয়া বাবুল, সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য রফিকুল ইসলাম শাহপরান, তামাবিল চুনা পাথর, পাথর ও কয়লা আমদানীকারুক গ্রুপের সহ-সভাপতি মো. জালাল উদ্দিন, মনিরুজ্জামান মিন্টু, সাধারণ সম্পাদক ও সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক সরোয়ার হোসেন (ছেদু), জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাকির হোসেন, ব্যবসায়ী আনোয়ার হোসেন জুবের, যুবলীগ নেতা আব্দুল মালিক ও শামীম আহমদ।

উল্লেখ্য: শুক্রবার সকালে সিলেট তামাবিল জাফলং মহাসড়কের জৈন্তাপুর উপজেলার আসামপাড়া শ্রীপুর বিজিবি ক্যাম্পের সম্মুখে মর্মান্তিক মোটর সাইকেল দূঘটনায় জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর দুই শিক্ষার্থী সাকরান হাসান ও শাহীন আহমদ নামের গুরুত্বর আহতহন, পরে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version