

জৈন্তাপুরে ভোট গননার দাবী জানিয়েছেন ইউপি সদস্য প্রার্থী।
৭ ফেব্রæয়ারী জৈন্তাপুর উপজেলার সদর নিজপাট ইউপি’র নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফল ঘোষনার আগে ভোট পূর্ণ গননার দাবী জানান ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী মো. মাহমুদ আলী। তিনি লিখিত আবেদনে অভিযোগ করেন প্রিজাইডিং কর্মকর্তা অহিদুজ্জামান নিকট ভোট পূর্ণ গননার দাবী জানান প্রার্থীর ছেলে (এজেন্ট) দিলদার হোসেন। এসময় প্রিজাইডিং কর্মকর্তা অহিদুজ্জামান এজেন্টকে ফলাফল শীটে স্বাক্ষর দিতে বলে স্বাক্ষর দিতে অস্বীকার করেন প্রার্থীর এজেন্ট। পরবর্তীতে ভোট পূর্ণ গননা না করে এজেন্টের জ্বাল স্বাক্ষর করে ফলাফল ঘোষনা দেন প্রিজাইডিং কর্মকর্তা। পরদিন ৮ ফেব্রæয়ারী ফলাফল শীট হাতে পেয়ে দেখতে পান প্রার্থীর এজেন্টের স্বাক্ষর জাল করা হয়েছে। ফলাফল শীটে যে স্বাক্ষরটি জাল। ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী মো. মাহমুদ আলী তার কেন্দ্র জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সাধারণ সদস্য পদের ভোট পূর্ণ গননার লিখিত দাবী জানান। তার আবেদনটি অনুলিপি মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, সিলেট প্রেসক্লাব ও জৈন্তাপুর প্রেসক্লাবের বরাবরে প্রেরণ করেন।
জৈন্তাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল হাসানাত জানান, ভোট পূর্ণঃ গননার জন্য একটি লিখিত আবেদন আমার দপ্তরে এসেছেন। বিষয়টি উর্দ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে তিনি জানান।

