///////

জৈন্তাপুরে ৫০ পিস ইয়াবা সহ একজনকে আটক করেছে পুলিশ

6 mins read

জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা সহ একজনকে আটক করা হয়েছে। আটক হওয়া ব্যাক্তির নাম জুয়েল আহমেদ (২৮)। সে উপজেলার চিকনাগোল ইউনিয়নের অন্তর্ভুক্ত ঠাকুরের মাটি ( মধ্যাংশ করমাটি) এলাকার মো. হুরমত আলির ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১১ই জানুয়ারি) গভীর রাত ২:৩০ মিনিটের সময় উপজেলার চিকনাগোল ইউনিয়নের শুক্রবারী বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক মোঃ জাকিরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে চিকনাগোল প্রেস বিটারিয়ান চার্চের সামনের রাস্তায় মাদক বিক্রির সময় তাকে আটক করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়েল দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। পরে আটককৃত ব্যাক্তি জুয়েলের দেহ তল্লাশি করে তার পরনের জিন্সের প্যান্টের পকেট হতে ৫০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। আটক হওয়া আসামি জুয়েলকে শনিবার সকালে পুলিশ পাহারায় আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version