////

জৈন্তাপুরের গোয়াবাড়ী হতে ভারতীয় নারী আটক করেছে বিজিবি

8 mins read

জৈন্তাপুরের গোয়াবাড়ী হতে ভারতীয় নারী আটক করেছে বিজিবি, বিএসএফ এর নিকট হস্তান্তরের পক্রিয়া চলছে৷

সিলেটের জৈন্তাপুরে ১৯ বিজিবি’র অভিযানে গোয়াবাড়ীর এলাকা হতে ভারতীয় ১নারী আটক করেছে। আটক নারীকে বিএসএফ’র নিকট হস্তান্তরের পক্রিয়া চলছে।

এলাকাবাসী সূত্রে জানায়ায় বৃহস্পতিবার (৯ ফেব্রæয়ারী) দুপর ১ টায় ১৯ বিজিবি’র জৈন্তাপুর (রাজবাড়ী) ক্যাম্পের টহল টিম গোপন সংবাদের ভিত্তিত্বে জানতে পারে উপজেলার জৈন্তাপুর গোয়াবাড়ী মুজিব নগর এলাকায় ভারতীয় নাগরিককে প্রেমের ফাঁদে ফেলে নিয়ে আসা হয়েছে। এমন সংবাদের ভিত্তিত্বে ১৯ বিজিবি’র জৈন্তাপুর ক্যাম্পের টহল টিম সরকারী ঘরে অভিযান পরিচালনা করে ভারতের মেঘালয় রাজ্যের ডাউকী নতুন বস্তি গ্রামের গোপাল দাসের মেয়ে নাইকো দাস (১৯) কে আটক করা হয়।

নাইকো জানায় সে ফেইস বুকের মাধ্যমে বাংলাদেশের জৈন্তাপুর উপজেলার নিজপাট উজানীনগর গ্রামের আলা উদ্দিনের ছেলের সাথে পরিচয়। পরিচয়ের প্রেক্ষিতে কথা হয় একপর্যায়ে তার পরামর্শে আমি বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেই। তারপ্রেক্ষিতে বাংলাদেশে আসি।

নাম প্রকাশে অনিচ্ছুক জৈন্তাপুর রাজবাড়ী ক্যাম্পের কমান্ডার আটকের বিষয় নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে ভারতীয় নাইকো দাস নামের এক নারীকে আটক করা হয়েছে। ভারতীয় এসপিটিলা বিএসএফ ক্যাম্পের সাথে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তরের পক্রিয়া অভ্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version