//

টঙ্গীতে পলিথিন গুদামে আগুন

4 mins read

গাজীপুরের টঙ্গীতে পলিথিনের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১১টায় টঙ্গীর পূর্ব থানার রেলস্টেশনের পাশে ওয়েস্টেজ পলিথিনের গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের টেলিফোন অপারেটর জয় হাসান জানান, মঙ্গলবার রাত ১১টা ২৫ মিনিটে টঙ্গীর পূর্ব থানার রেলস্টেশনের পাশে ওয়েস্টেজ পলিথিনের গুদামে আগুন লাগার খবরে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে।

তিনি আরও জানান, প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। এতে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version