

জৈন্তাপুর উপজেলার দরবস্ত সেন্ট্রাল জৈন্তা হাইস্কুল মাঠে স্থানীয় এলাকাবাসী আয়োজিত ২য় ডিএফ ফুটবল টুর্ণামেন্টের ৩য় রাউন্ডের ৪র্থ খেলায় ট্রাইব্রেকারে দরবস্ত ”আলমাস-নোমান” একাদশ-কে (৪-১) গোলে হারিয়ে সরুখেল সূর্যদীঘল একাদশ টিম জয়ী ।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) দরবস্ত সেন্ট্রাল জৈন্তা হাইস্কুল মাঠে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি ছিলেন নিজপাট ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুস শহিদ শুক্কুর মেম্বার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দরবস্ত ইউনিয়ন পরিষদের সদস্য মুসলিম আলী, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল হক।
অতিথির বলেন বলেন, খেলাধুলার মাধ্যমে দেশের প্রত্যান্ত অঞ্চলে লুকিয়ে থাকা প্রতিভার বিকাশ ঘটে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চার প্রয়োজন।
অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ (পেড়াই), সাংগঠনিক সম্পাদক মো. কিবরিয়া, সদস্য ছাত্রনেতা আমিন আহমদ, জুয়েল আহমদ রানা, জাহাঙ্গীর আলম পারভেজ, আলমাস আহমদ, আব্দুল মতিন, সাংবাদিক এম এম রুহেল, যুবনেতা ফয়জুল ইসলাম ও হারিছ উদ্দিন।


