///

দুই দিনের সফরে আজ সিলেট আসছেন প্রবাসী কল্যান মন্ত্রী ইমরান আহমেদ এমপি

6 mins read

দুই দিনের সরকারি সফরে আজ সিলেট আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের মন্ত্রী ইমরান আহমেদ এমপি।

মাননীয় মন্ত্রীর একান্ত সচিব আহমেদ কবির স্বাক্ষরিত সফরসূচিতে জানানো হয়। আজ শুক্রবা (২ ডিসেম্বর) সকাল ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিএস৫৩৩ ফ্লাইট যোগে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। তারপর সড়ক পথে নিজ উপজেলা জৈন্তাপুরের উদ্দেশ্যে যাত্রা করে বিকেল ৩ ঘটিকায় নিজপাট ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত উপজেলা পরিষদ হল রুমে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। বর্ধিত সভা শেষে মন্ত্রী শ্রীপুরস্থ নিজ বাসভবনে রাত্রিযাপন করেবেন ৷

শনিবার (৩ ডিসেম্বর) ৩ ঘটিকায় দরবস্ত ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত পাকড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত যোগদান করবেন। বর্ধিত সভা শেষে রাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হতে বিএস৫৩৮ ফ্লাইটে ঢাকার উদ্যেশ্য যাত্রা করবেন। মন্ত্রীর দুইদিনের সফরে ব্যাক্তিগত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সফরসঙ্গী হিসেবে সঙ্গে থাকবেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version