//

দুই সপ্তাহের জন্য স্থগিত হলো ইমরান খানের গ্রেপ্তারি পরোয়ানা

7 mins read

জামিন অযোগ্য প্রদুই সপ্তাহের জন্য স্থগিত হলো ইমরান খানের গ্রেপ্তারি পরোয়ানারোচনামূলক বক্তৃতা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। গ্রেপ্তারের নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন জানিয়ে ছিলেন ইমরান খান, সেই আবেদন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

শুক্রবার (১০ মার্চ) স্থানীয় সময় দুপুরে পাকিস্তানের বেলুচিস্তান হাইকোর্ট (বিএইচসি) এই স্থগিতাদেশ দেন।

আদালতের আদেশ অনুযায়ী পিটিআই চেয়ারম্যানকে গ্রেপ্তার করতে কোয়েটা পুলিশের একটি দল লাহোরে এসছে। এর মধ্যেই এমন স্থগিতাদেশ এলো।

এক র‍্যালিতে ইমরান খান ইসলামাবাদের পুলিশ প্রধান ও এক নারী বিচারকের বিরুদ্ধে কড়া সমালোচনা করেন ও হুমকি দেন। এরপরই তার বিরুদ্ধে মামলা হয়।

এদিকে সম্প্রতি পাকিস্তানের টিভি চ্যানেল গুলোতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্য বা মন্তব্য প্রচার ও পুনঃপ্রচার নিষিদ্ধ করেছে দেশটির ইলেকট্রনিক মিডিয়া নিয়ন্ত্রক কর্তৃপক্ষ পিইএমআরএ।

এক বিবৃতিতে পিইএমআরএ বলেছে, ইমরান খান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করছেন ও বিদ্বেষমূলক বক্তব্য ছড়াচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version