////

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৭.৬ ডিগ্রি সেলসিয়াস

8 mins read

পহেলা ফাল্গুনে এসেও শ্রীমঙ্গলে শীত বিরাজ করছে। দেশের অনেক স্থান থেকে শীত বিদায় নিলেও দেশের চা শিল্পাঞ্চল এলাকা ও শীতের শহর হিসেবে পরিচিত শ্রীমঙ্গলে এখন ও রাতের বেলায় শীত অনুভুত হচ্ছে।

শ্রীমঙ্গলে আজ মঙ্গলবার সকাল ৬-৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণাগার। আজ এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭.৬ ডিগ্রি সেলসিয়াস।

গত ২০ জানুয়ারি এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৫.৬ ডিগ্রি সেলসিয়াস। এটিই ছিল চলতি শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। গত ১৯ জানুয়ারি শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬.৩ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুজিবুর রহমান এ তথ্য জানিয়ে বলেন, আজ দুপুর ১২টায় শ্রীমঙ্গলে বাতাসের গতিবেগ ছিল ৪ নটিক্যাল মাইল অর্থাৎ ৭.৪১ কিলোমিটার এবং সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা  ছিল ৭৮ শতাংশ। ঢাকা আবহাওয়া অফিস জানায়, ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২.৮ ডিগ্রি সেলসিয়াস। ১৯৬৬ সালের ২৯ জানুয়ারি ৩.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছিল।

স্থানীয় আবহাওয়া অফিস জানায়, ২০০৩ সালের ২৩ জানুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি এবং ২০০৪ সালের ২৮ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ৫.২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও ১৯৯৫ সালের ৪ জানুয়ারি ও ২০০৭ সালের ১৭ জানুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪ ডিগ্রি সেলসিয়াস।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version