//

দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার ৬ষ্ঠ বর্ষ পদার্পণ উপলক্ষে অনুষ্ঠান

5 mins read

কেক কাটা, মিষ্টি বিতরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার ৬ষ্ঠ বর্ষে পদাপর্ন উপলক্ষ্যে অনুষ্ঠান হয়েছে।

সোমবার দুপুর ১২টার দিকে ধর্মপাশা উপজেলা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমুর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্মপাশা সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) আলী ফরিদ আহমেদ।

দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার ধর্মপাশা প্রতিনিধি মোবারক হোসেন রুবেলের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ,সাংবাদিক সোহান আহমেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version