
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের দযালপুর গ্রামের সামনের সড়কে আজ বৃহস্পতিবার (১জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে বজ্রপাতে কাছাধন মিয়া(৪৫) নামের এক লঞ্চ চালক নিহত হয়েছেন। তাঁর বাড়ি ওই ইউনিয়নের রাজাপুর আদর্শ গ্রামে।তিনি ওই গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে।
ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ধর্মপাশা থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর আদর্শগ্রামের বাসিন্দা কাছাধন মিয়া পেশায় লঞ্চ চালক ছিলেন।
বৃহস্পতিবার বিকেল ৫টায় দিকে তিনি নিজেদের গরু খোঁজতে নিজ বাড়ি থেকে বের হন। বিকেল সাড়ে ৫টায় একই ইউনিয়নের দয়ালপুর গ্রামের সামনের সড়কে আসা মাত্রই বজ্রপাতে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাকে ওইদিন সন্ধ্যা পৌনে ৭টার দিকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে এলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বজ্রপাতে এই ব্যক্তির মৃত্যুর খবরটির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানার অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে


