
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ বাজারে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মাদকসেবী, ব্যবসায়ী, জুয়ারি ও দলীয় হাইব্রীডদের ঠাঁই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনে হবে না এই স্লোগান নিয়ে রবিবার (২জুলাই) বিকেল চারটার দিকে ধর্মপাশা উপজেলা যুবলীগের একাংশ এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
মিছিলটি উপজেলার বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের সামনের সড়ক থেকে শুরু করে বাদশাগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে উপজেলার সেলবরষ ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণে সংক্ষিপ্ত বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেনিয়ার হোসেন খান পাঠান, উপজেলা যুবলীগের সহ সভাপতি এম আর খান পাঠান, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফুর রহমান উজ্জ্বল, উপজেলা যুবলীগের উপদপ্তর সম্পাদক রেজাউল করিম তপন প্রমুখ।


