
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার আহম্মদপুর, খয়েরদিরচর, উকিলপাড়া, নোয়াবন্দ, ফাতেমা নগর,হলিদাকান্দা, নলগড়া, লংকাপাথারিয়া, ধর্মপাশা ও দশধরী এই ১০টি গ্রামের ৮০টি পরিবারের মধ্যে বিনামুল্যে পাঁচটি করে ফলজ, বনজ ও ওষুধি গাছের মোট ৪০০টি চারা বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২০জুন) সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত বেসরকারি সংস্থা গ্রামীণ ব্যাংকের ধর্মপাশা শাখার উদ্যোগে সংস্থার কার্যালয়ে এই চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন সংস্থার নেত্রকোনার জোনাল ম্যানেজার আমিরুল ইসলাম, মোহনগঞ্জের এরিয়া ম্যানেজার কামাল হোসেন, ধর্মপাশা শাখার ম্যানেজার আবদুল ওয়াহাব, সাংবাদিক চয়ন কান্তি দাস প্রমুখ।


