//

ধর্মপাশায় এক ইউপি সদস্য গ্রেপ্তার

10 mins read

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের সলপ গ্রাম থেকে গত মঙ্গলবার (২২নভেম্বর) রাতে টিটো মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ধর্মপাশা থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি উপজেলার সেলবরষ ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ।

ধর্মপাশা থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার হীরাজান নামক একটি জলমহালে হাঁস রাখাকে কেন্দ্র করে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত শনিবার (১৯নভেম্বর) সেলবরষ ইউনিয়নের সলপ গ্রামের বাসিন্দা ও ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য টিটো মিয়া (৪৫)সহ ৬জন কে আসামি করে ধর্মপাশা থানায় একটি মামলা হয়। এই মামলায় গত মঙ্গলবার (২২নভেম্বর) রাত নয়টার দিকে নিজ গ্রাম থেকে ওই ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২২নভেম্বর) রাত ১০টার দিকে ধর্মপাশা থানা পুলিশের হেফাজতে থাকা উপজেলার সেলবরষ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য টিটো মিয়া সাংবাদিকদের বলেন, মারধরের ঘটনার সঙ্গে আমি ও আমার লোকজনদের কোনোরকম সম্পৃক্ততা নেই। স্থানীয় একটি প্রভাবশালী মহলের প্ররোচনায় আমাকে ও আমার লোকজনকে জড়িয়ে হয়রানি করার উদ্দেশ্যে সাজানো এই মিথ্যা মামলাটি করা হয়েছে। পুলিশ সুষ্ঠু তদন্ত করলে এ ঘটনার সত্যতা বেরিয়ে আসবে।

ধর্মপাশা থানার উপপরিদর্শক (এসআই) সোহেল মাহমুদ বলেন, উপজেলার হীরাজান জলমহালে হাস রাখাকে কেন্দ্র করে মারধরে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই ইউপি সদস্যসহ ছয়জনের বিরুদ্ধে গত শনিবার (১৯নভেম্বর) থানায় একটি মামলা হয়েছে। এই মামলায় রাত নয়টার দিকে ওই ইউপি সদস্যের নিজ গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে বুধবার (২৩নভেম্বর) সকালে আদালতে পাঠানো হলে আদালতের বিজ্ঞ বিচারক তাঁর জামিন আবেদন নামঞঘ্জুর করে ওই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version