//

ধর্মপাশায় তিনটি ড্রেজার মেশিন জব্দ ও তিনজনকে ২৮হাজার টাকা জরিমানা

5 mins read

ধর্মপাশায় তিনটি ড্রেজার মেশিন জব্দ ও তিনজনকে ২৮হাজার টাকা জরিমানা

সরকারি জায়গা থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন ও সরকারি জায়গায় মাটি ভরাট করে অবৈধভাবে দখলের অভিযোগে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই ও বেখইজোড়া গ্রামে পৃথক অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন জব্দ ও তিনজন ব্যক্তিকে ২৮হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন,উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই গ্রামের অলি মিয়া(৩৩), একই ইউনিয়নের কুর্শিবাড়ী গ্রামের সিদ্দিক মিয়া(৪০) ও বেখইজোড়া গ্রামের ইমরান মিয়া(৩০)।

সোমবার দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন ভারপ্রাপ্ত ইউএনওর দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান। দণ্ড পাওয়া ব্যক্তিরা ওইদিনই জরিমানার টাকা পরিশোধ করে মুক্তি পান।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version