

কাবিং করবো, সুন্দর সমাজ গরবো এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তৃতীয় কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত হয়েছে৷
বাংলাদেশ স্কাউটসের ধর্মপাশা উপজেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে। স্কাউটসের সুনামগঞ্জর জেলা শাখার সম্পাদক তাহের আলী তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইউএনও মো.মুনতাসির হাসান। স্বাগত বক্তব্য দেন স্কাউটসের ধর্মপাশা উপজেলা শাখার সম্পাদক নির্মল চন্দ্র সরকার।অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস, ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র তালুকদার, ধর্মপাশা ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান কবীর,ধর্মপাশা ১নং সরকারি প্রাথমিকরবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হায়দার প্রমুখ।
এতে উপজেলার ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২০জন কাপ লিডার ও কাব সদস্য অংশ নেয়।


