

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বিআরডিবি মিলনায়তনে দক্ষ সমবায়ী ও সফল সমবায় সমিতি গঠনের লক্ষ্যে সমবায়ীদের অংশ গ্রহণে এক ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল ১০টার দিকে উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয় এই প্রশিক্ষণের আয়োজন করে। উপজেলার হাবিবপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড, হারগুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড, নবদিগন্ত সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড, হাওর উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড, হাওর বাংলা মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড, কামলাবাজ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এই ছয়টি সমিতির ২৫জন সদস্য অংশ নেয়। প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস, উপজেলা সমবায় কর্মকর্তা শরীফ আহম্মেদ, সুনামগঞ্জ জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক সাইফুল ইসলাম, পরিদর্শক টিপু সুলেমান।


