

সুনামগজের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের চন্দ্র সোনার থাল হাওরের ঝুঁকিপূর্ণ শয়তান খালী ফসলরক্ষা বাঁধ ও উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ধানকুনিয়া হাওরের ঝুঁকিপূর্ণ ধানকুনিয়া ফসলরক্ষা বাঁধটি পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবোর) সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রধান প্রকৌশলী এস এম শহীদুল ইসলাম।
শনিবার (১৭ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল তিনটা পর্যন্ত তিনি এই দুটি ঝুঁকিপূর্ণ বাঁধ পরিদর্শন করেন। এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো.মামুন হাওলাদার, উপবিভাগীয় প্রকৌশলী প্রীতম পাল, উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম,নূরে আলম প্রমুখ।


