///

“নবম পে স্কেল বাস্তবায়ন না হলে,ভোট বর্জনের হুমকি”-হিজলায় সরকারি কর্মচারীবৃন্দ

9 mins read

৯ম পে স্কেল বাস্তবায়ন দাবিতে বরিশালের হিজলা উপজেলায় বাংলাদেশ সরকারি কর্মচারি কল্যাণ ফেডারেশন হিজলা উপজেলা শাখার উদ্যোগে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে হিজলা উপজেলার সরকারি কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে এ কর্মসূচি পালিত হয়। অবস্থান কর্মসূচির পরে উপজেলা মাঠ চত্বরে বিক্ষোভ র্যালী করেন তারা।

উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে অবস্থান কর্মসূচি অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রধান শিক্ষক জাবেদ হোসেন রানা। উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, আবুবকর সিদ্দিক লাভলু, জহিরুল ইসলাম, সহকারী শিক্ষক রুহুল আমিন রুবেল, তরিকুল ইসলাম সুমন, আরিফ হোসেন সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ। অবস্থান ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন, ৯ পে স্কেল ঘোষণা না দিলে আমরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন এর হুমকি দেন।

তারা বলেন‘বৈষম্যবিরোধী আন্দোলনের ফসল অন্তর্বর্তী সরকার হলেও এই সরকার আমাদের সঙ্গে সবচেয়ে বেশি বৈষম্য করছেন। দীর্ঘ ১১ বছর পর আমরা আশায় বুক বেঁধেছিলাম এবার বুঝি আমাদের কপাল খুলবে।কিন্তু না তীরে এসে তরী ডুবালেন সরকার। আমাদের আশায় গুড়ে বালি দিয়েছেন অর্থ উপদেষ্টা। সরকার আমাদের সঙ্গে, এই জাতির সঙ্গে তামাশা করছেন। আপনারা যদি পে স্কেল বাস্তবায়ন করতে না পারেন, তাহলে এই লোক দেখানো কমিশন কেন গঠন করেছিলেন? আমরা জাতীয় নির্বাচনের আগে ৯ম পে স্কেলের গেজেট আকারে ঘোষণা চাই।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version