//

নবীগঞ্জে ইয়াবা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি সোহাগকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯

6 mins read

নবীগঞ্জে ইয়াবা মামলার দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী (জি আর ১৯২/১৮) জাকির হোসেন সোহাগ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহাগ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শ্রীমতপুর গ্রামের মুত্তাব্বির হোসেনের পুত্র।

র‍্যাব-৯ জাকির হোসেন সোহাগকে গ্রেপ্তার করে নবীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার এস আই মৃদুল ভৌমিক। তিনি গ্রেপ্তারকৃত সোহাগকে বুধবার হবিগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।
উল্লেখ্য, ইয়াবা বিক্রির পাশাপাশি জাকির হোসেন সোহাগ বিভিন্ন সময় বিভিন্ন রূপে মেয়েদের সাথে প্রতারণা করারও অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে পর্নোগ্রাফি মামলাও রয়েছে বলে জানাগেছে। ওই মামলায়২০২১ সালের ২ জুন র‍্যাব-৯ তাকে শায়েস্তাগঞ্জ থেকে গ্রেপ্তার করেছিল। গ্রেপ্তারের কিছুদিন পর জামিনে মুক্তি পায় সোহাগ। জামিনে মুক্তি পেয়ে আবার শুরু করে তার ইয়াবা বিক্রির জমজমাট ব্যবসা। ২৫ মে মঙ্গলবার ইয়াবা মামলায় শ্রীমঙ্গল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version