///////

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে নব নিযুক্ত ডিনদের সংবর্ধনা অনুষ্ঠিত

10 mins read

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)) এ মঙ্গলবার সকালে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ^বিদ্যালয়ের নবনিযুক্ত তিনজন ডিনের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব অর্পন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল।

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)) এর শেখঘাট ক্যাম্পাসের কনফারেন্স রুমে নবনিযুক্ত তিনটি স্কুলের ডিনদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। উপাচার্য ফুলের তোড়া দিয়ে তাঁদের শুভেচ্ছা জানান এবং বিশ্ববিদ্যালয় পরিবারে আন্তরিকভাবে স্বাগত জানান।

নবনিযুক্ত ডিনরা হচ্ছেন, স্কুল অব সায়েন্সের ডিন প্রফেসর ডা. রনজিত কুমার দে, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন ড. আরিফ আহমদ ও স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন মোহাম্মদ শামসুল কবির।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্কুল অব বিজনেসের ডিন ও ব্যবসায় প্রশাসনের বিভাগীয় প্রধান রেবেকা সুলতানা চৌধুরী, এনইইউবি বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. লিয়াকত আলী শাহ ফরিদী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূরজাহান কাকলী, অর্থ পরিচালক অশোক রঞ্জন চৌধুরী, লাইব্রেরিয়ান জিলুননাহার চৌধুরী, আইন ও বিচার বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মাহমুদ উন নবী রূপক, ডেভেলাপমেন্ট স্টাডিজের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মোছা. সুইটি খাতুন, সিনিয়র সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক সঞ্জয় নন্দী ও একাউন্টস অফিসার মো. আসলাম খান প্রমুখ।

অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল বলেন, শিক্ষার গুনগত মান উন্নয়নে আমরা বিশ^াসী, কেননা আমাদের বিশ^বিদ্যালয়ের শ্লোগানই হচ্ছে, ‘এডুকেশন উইথ ইনোভেশন’। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নবনিযুক্ত ডিনদের নেতৃত্বে সংশ্লিষ্ট স্কুলসমূহ আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদান রাখবে, একই সাথে এনইইউবি সাফল্যের শিখরে পৌঁছবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version