

সিলেটের জৈন্তাপুর উপজেলার সদর নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত।
শুক্রবার (২ ডিসেম্বর) বিকাল ৪টায় নিজপাট ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে নিজপাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান বাবুলের সভাপতিত্বে ও মাষ্টার আব্দুল জলিলের পরিচালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের মন্ত্রী সিলেট-৪ আসনের সংসদ ইমরান আহমদ এমপি।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডভোকেট নিজাম উদ্দিন, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী। এছাড়া বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এখলাছুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মেম, সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হাসিনুল হক হুসনু, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক শাহিনুর রহমান, শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক শওকত আলী, কৃষকলীগের আহবায়ক আব্দুল মন্নান, সেচ্ছাসেবক লীগের সভাপতি মঞ্জুর এলাহী স¤্রাট, সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, সাবেক ছাত্রলীগের সভাপতি কয়ছর আহমদ, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। এছাড়া ইউনিয়ন আওয়ামীলীগের বর্র্ধিত সভায় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, বাংলাদেশর উন্নয়নে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একের পর এক মেঘা প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। একটি গোষ্টি সরকারের উন্নয়ন দেখে দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাই শেখ হাসেনার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।


