

সপ্তম ধাপে ৭ ফেব্রæয়ারী সারাদেশ ১৩৮টি ইউপিতে নির্বাচন অনুষ্টিত হবে। সিলেট বিভাগের একমাত্র সীমান্তবর্তী উপজেলার নিজপাট ইউপিতে নির্বাচন অনুষ্টিত হবে। ইউপি নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদে ৮প্রার্থী বিরামহীন প্রচার প্রচারনায় মুখরিত হয়ে উঠেছে উপজেলা জুড়ে।
২৩ জানুয়ারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ করবে নির্বাচন কমিশন। প্রতীক বরাদ্ধের আগেই নির্বাচনী মাঠ সরগরম করে তুলেছে চেয়ারম্যান পদের ৮ প্রার্থীর কর্মী সমর্থকরা। বসে নেই প্রার্থীরাও রুটিন করে তারাও ধাপিয়ে বেড়াচ্ছেন উঠান বৈঠক, পথ সভায়, বিভিন্ন সংগঠনের সভা সমাবেশে, পাড়া মহল্লার মসজিদের ওয়াজ মাহফিলে। সেই সাথে পাল্লা দিয়ে প্রচার প্রচারনায় নেমেছেন সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদের প্রার্থীরা।

উপজেলা নির্বাচন কমিশন অফিস সূত্রে জানাগেছে বাছাই শেষে নিজপাট ইউপির নির্বাচনে ৭৯ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করে। চেয়ারম্যান পদে লড়ছেন ৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন এবং সাধারণ সদস্য পদে ৫৭ জন প্রার্থীরা। নিজপাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২১ হাজার ৬শত ৭৪ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করবে। তারমধ্যে ১২ হাজার ৩ শত ৩৮ জন পুরুষ এবং ৯ হাজার ৬ শত ৩৬ জন মহিলা ভোটার ৯টি কেন্দ্রের ৭১ টি কক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন মো. ইন্তাজ আলী (সতন্ত্র, বিএনপি), আব্দুল মালিক পাখি (সতন্ত্র), মো. নাজিম উদ্দিন (সতন্ত্র), মো. আব্দুল মতিন শাহীন (বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত), মাওলানা আলীম উদ্দিন (ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ মনোনিত), মো. ইসলাম উদ্দিন (সতন্ত্র), মো. জালাল উদ্দিন লিটন (সতন্ত্র), মো. জসিম উদ্দিন (সতন্ত্র)।
মনোনয়ন বৈধ ঘোষনার পর হতে প্রার্থীরা নিজেদের পক্ষে ভোটারদের মন জয় করতে চলছে সভা সমাবেশ ও প্রার্থীদের নির্বাচনী কার্যালয় স্থাপন সহ পোষ্টার, ফেষ্টুন ও লিফলেট তৈরীর কাজ। অনেক প্রার্থীরাই প্রতীক বরাদ্ধের আগেই প্রিন্টিং প্রেস গুলোতে তাদের কাজ শেষ করে রেখেছে। আনুষ্ঠানিক ভাবে প্রতীক ঘোষণা হলেই তারা পোষ্টারে পোষ্টারে সাজিয়ে তুলবেন ইউনিয়নকে।


