

সপ্তম ধাপে সিলেট বিভাগে একমাত্র জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্টিত হবে ৭ ফেব্রæয়ারী। ২৩ জানুয়ারী রোববার সকালে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ করেন উপজেলা রির্টানিং কর্মকর্তা আবুল হাসানাত।

সরজমিনে প্রতীক বরাদ্ধের পর পরই গোটা নিজপাট ইউনিয়ন জুড়ে প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা উৎসাহ উদ্দিপনা নিয়ে প্রচার প্রচারণায় ইউপির প্রতিটি ওয়ার্ড মুখরিত করে তুলেছে। বিকাল ২টা বাজার সাথে সাথে শুরু হয়েছে মাইক যোগে আরও জোরে শোরে প্রচার প্রচারণা। ৭ম ধাপে ৭ ফেব্রæয়ারী সিলেট বিভাগে একটি মাত্র ইউনিয়নে নির্বাচন অনুষ্টিত হবে। নির্বাচনকে ঘিরে আওয়ামীলীগ ও সতন্ত্রের ব্যানারে অংশ গ্রহণ করা বিএনপির প্রার্থী ও কর্মী সমর্থকরা ব্যাপক হারে দল বেঁধে নির্বাচনি মাঠে নেমেছে। আওয়ামীলীগ ও সতন্ত্রপ্রার্থীর বিজয় নিশ্চিত করতে উভয় দলের হেভিওয়টে নেতারা তাদের প্রার্থীদের পক্ষে কাজ করছেন। শুরু হতে আওয়ামীলীগ প্রার্থীকে আটকাতে মাঠে সতন্ত্রের ব্যানারে নির্বাচনে অংশ নেওয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলীকে একক প্রার্থী করা হয়। ৭ ফেব্রæয়ারী নিজেদের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে পাড়া মহল্লায় প্রচার প্রচারণার কমতি নেই কোন প্রার্থীরই।
উপজেলা রির্টানিং কর্মকর্তা সূত্রে জানাযায় চেয়ারম্যান পদে যাহারা প্রতিক পেলেন, সতন্ত্রপ্রার্থী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলী (মটরসাইকেল), বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মো. আব্দুল মতিন শাহীন (নৌকা), ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা আরীম উদ্দিন (হাতপাখা), সতন্ত্রপ্রার্থী মো. আব্দুল মালিক পাখি (চশমা), সতন্ত্রপ্রার্থী আওয়ামীলীগ সমর্থীত মো. নাজিম উদ্দিন (ঘোড়া), সতন্ত্রপ্রার্থী মো. ইসলাম উদ্দিন (আনারস), সতন্ত্রপ্রার্থী মো. জসিম উদ্দিন (টেলিফোন), সতন্ত্রপ্রার্থী মো. জালাল উদ্দিন লিটন (সিএনজি অটোরিক্সা)।


