
রাঙ্গামাটি প্রতিনিধি :: নির্বাচনী প্রচারণার ৭ম দিনে জুঁই চাকমার বরকল উপজেরা সদরে জনসংযোগ ও পথসভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণতন্ত্র মঞ্চের সমর্থিত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত রাঙ্গামাটি-২৯৯ আসনে সংসদ সদস্য প্রতিদ্বন্দ্বি একমাত্র মহিলা প্রার্থি জুঁই চাকমা নির্বাচনী প্রচারণার ৭ম দিন বুধবার (২৮ জানুয়ারী) সকালে বরকল উপজেলা বাজারে নির্বাচনী ইশতেহার বিতরণ, জনসংযোগ এবং পথসভা করেন। এসময় জুঁই চাকমার নির্বাচন পরিচালনা কমিটর সদস্য সচিব পলাশ চাকমা, যুগ্ন সদস্য সচিব অপু বড়ুয়া, জুঁই চাকমার নির্বাচনী মূখ্য এজেন্ট নির্মল বড়ুয়া মিলন, সদস্য মঈন উদ্দিন, আবু বড়ুয়া, চীর জ্যোতি চাকমা, সোহেল চাকমা, সাইমুন ইসলাম, অরুনজিতা চাকমা, নিখিল চাকমা, পার্টির বরকল উপজেলার স্থানীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী জুঁই চাকমা বলেন, বরকল উপজেলায় স্বাস্থ্য, শিক্ষা ও সড়ক পথে যোগাযোগ উন্নয়নের পরিকল্পনা আমার রয়েছে। তা বাস্তবায়নের জন্য আমি আমার বরকল উপজেলার ভোটারদের সহযোগীতা চাই। আপনারা আমাকে ভোট দিয়ে সংসদে পাঠালে আমি রাঙ্গামাটি জেলার সকলকে সাথে নিয়ে তাদের সুচিন্তিত পরামর্শ নিয়ে সমন্বয়ের মাধ্যমে জেলার উন্নয়ন কার্যক্রম পরিচালনার ব্যবস্থার নজির স্থাপন করবো।
তিনি বলেন, রাজনৈতিক আদর্শ আমাদের বিভিন্ন থাকতে পারে কিন্তু জেলার উন্নয়নে দল মত নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ থাকতে হবে। ব্রীজ বা রাস্তা নির্মাণ করা হলে সে ব্রীজ বা রাস্তা দিয়ে কেবলমাত্র পাহাড়ি চলাচল কিংবা বাঙ্গালী চলাচল করবেনা, সেখানে পাহাড়ি-বাঙ্গালী উভয়ে চলাচল করতে পারবে। আসুন দল, মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রুপে রানী খ্যাত সমৃদ্ধ রাঙ্গামাটি গড়ে তুলি।


