///

নেত্রকোনায় এক হাজতির মৃত্যু

4 mins read

ফয়সাল চৌধুরী, নেত্রকোনা প্রতিনিধি:: নেত্রকোনায় শুক্রবার দুপুরে এক হাজতির মৃত্যু হয়েছে।

নেত্রকোনা জেলা কারাগারের জেল সুপার আনোয়ারুজ্জামান জানান, আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের বাউশা গ্রামের আব্দুর রহমানের পুত্র জহিরুল ইসলাম(৩০) গত মাসে মাদক মামলায় আদালতের নির্দেশে নেত্রকোনা কারাগারে আসে।

আজ শুক্রবার সকাল ১১টা ৫৫মিনিটের দিকে বুকে ব্যাথা নিয়ে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা প্রথমে তাকে কারাগারের হাসপাতালে পরে নিয়ে আসে। তার অবস্থার আরো অবনতি হলে তাকে দ্রুত নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়। দুপুর ১২ টা ২২ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। পরে ময়না তদন্ত শেষে লাশ তার স্ত্রী ও পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version