/////

পরিবেশ রক্ষায় প্রশাসনের অভিযানে ৫হাজার টাকা জরিমানা

6 mins read
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুরে পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযানে মাটি কেটে পাথর উত্তোলনের চেষ্টায় ১ব্যক্তিকে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১৫ জানুয়ারী বৃহস্পতিবার বিকাল ২টায় জৈন্তাপুর উপজেলা সহকারি কমিশনার (এসিল্যান্ড) পলি রানী দেব এর নেতৃত্বে উপজেলা আলুবাগান এলাকার মোকামবাড়ী মিষ্টু মিয়ার কুল বাগান নামক স্থান হতে পরিবেশের মারাত্বক ক্ষতিসাধন করে পাথর তোলার চেষ্টা সংবাদে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে ১ব্যক্তি আটক করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে আগামী দিনে উল্লেখিত স্থান হতে কোন প্রকার পাথর উত্তোলন না করার শর্তে ৫হাজার টাকা জরিমানা এবং মুছলেখা গ্রহণ করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (এসিল্যান্ড) পলি রানী দেব জানান, পরিবেশ সুরক্ষায় প্রশাসনের পক্ষ হতে অভিযান পরিচালনা করে ১ব্যক্তিকে আটক করা হয়, পরে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫হাজার টাকা জরিমানা করা হয়। উপেজেলার সর্বত্র পরিবেশ আইনে অভিযান অব্যহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version