/////

পুলিশের পৃথক দুইটি অভিযানে ভারতীয় কম্বল, প্রসাধনী সহ দুই জনকে আটক

10 mins read
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :: সিলেটৈর জৈন্তাপুর মডেল থানা পুলিশের পৃথক ২টি অভিযানে ভারতীয় কম্বল, প্রসাধনী ও চকলেট সহ ২জনকে আটক।
পুলিশ সূত্রে জানা যায়, ১০ই জানুয়ারি রাত অনুমান সাড়ে ১২টায় জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) লিটন চন্দ্র ঘোষ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় সিলেট-তামাবিল মহাসড়কের উপর মাস্তিংহাটি এলাকায় চেকপোস্ট বসিয়ে পর্যটকবাহী বাস (রেজি: ঢাকা মেট্রো-ব-১৫-৭৩৭০) তল্লাশি করে নরসিংদী জেলার মনোহদি থানার মনোহদি গ্রামের মো. কাজল মিয়ার ছেলে আল-আমিন (৩৩) আটক করা হয়। তার নিকট হতে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় সীমান্ত এলাকা থেকে অবৈধ ভাবে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ৭২ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়।
অপরদিকে শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর থানার সম্মুখে চেকপোস্ট পরিচালনা করেন উপ-পুলিশ পরিদর্শক (এসআই) বিদ্যুৎ পুরকায়স্থের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স পর্যটকবাহী বাস (রেজিঃ ঢাকা মেট্রো-ব-১৫-৯১৯৩) তল্লাশি করে গাজীপুর জেলার শ্রীপুর থানার মুলাইদ গ্রামের আবুল মনসুর এর ছেলে মোঃ সিয়াম (১৯) কে আটক করা হয় এসময় অপর এক আসামী কৌশলে পালিয়ে যায়। তার নিকট হতে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় সীমান্ত এলাকা থেকে অবৈধ ভাবে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা কিটকাট-৪ ফিঙ্গার চকলেট ৩৫০ পিস, কিটকাট-৩ ফিঙ্গার চকলেট ৪৫০ পিস, বিনজো চকলেট ৯০ প্যাকেট ও কাভেরী মেহেদী ৯৫ বক্স উদ্ধার করা হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, পৃথক দুই অভিযানে ২জনকে আটক করা হয় ও পলাতক ১জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version