
প্রাণ-প্রকৃতি রক্ষায় প্রকৃতি ও জীবন ক্লাব এবং আসপাডা’র সহযোগিতায় বিভাগীয় জেলা ময়মনসিংহে আলোচনা অনুষ্ঠান, বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মাঝে বনজ, ফলজ, এবং ঔষধী জাতের চারা বিতরণ করা হয়েছে।
আজ সকালে ময়মনসিংহ নগরীর প্রিমিয়াম আইডিয়াল হাইস্কুলে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান এ কর্মসূচির উদ্বোধন করেন।
শিক্ষার্থী, ময়মনসিংহ প্রকৃতি ও জীবন ক্লাব সদস্য-উপদেষ্ঠাসহ সূধীজনেরা এতে অংশ নেন। দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের মাধ্যমে সারা দেশ সবুজে সবুজে ভরে উঠুক এই প্রত্যাশা ব্যক্ত করেন অতিথি ও আয়োজকরা।
তারা বৃক্ষরোপনের কোন বিকল্প নেই উল্লেখ করে দেশের প্রতিটি নাগরিককেই জীবনের প্রয়োজনে কমপক্ষে একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। পরে শিক্ষার্থীদের মাঝে তিন হাজার তিনশত গাছের চারা বিররণ করা হয়।


